৫ বীর নারীকে সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পাঁচজন ‘বীর নারীকে’ সংবর্ধনা দিয়েছে বীরাঙ্গনাদের নিয়ে কাজ করা সংগঠন চেষ্টা। গত শুক্রবার শাহবাগের ঢাকা ক্লাবের স্যামসন হলে এ সংবর্ধনা দেওয়া হয়। বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, সাংসদ কাজী রোজী। অনুষ্ঠানের প্রথম পর্বে বীর নারী আয়েশা খাতুন, শরফুলি বেওয়া, হাওয়া খাতুন, সাহেরা খাতুন ও ময়মুনাকে সম্মাননা বাবদ নগদ অর্থ ও উপহারসামগ্রী দেওয়া হয়। বিজ্ঞপ্তি