৫ মে গণজাগরণ মঞ্চের সংসদ অভিমুখে পদযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তনু হত্যাসহ সব খুন-ধর্ষণ-লুটপাটের ঘটনা ‘ধামাচাপা দেওয়ার অপচেষ্টার’ বিরুদ্ধে গতকাল বিকেলে রাজধানীর শাহবাগ প্রজন্ম চত্বরে প্রতিবাদী সংহতি সমাবেশ ও মিছিল করে গণজাগরণ মঞ্চ l ছবি: প্রথম আলো
তনু হত্যাসহ সব খুন-ধর্ষণ-লুটপাটের ঘটনা ‘ধামাচাপা দেওয়ার অপচেষ্টার’ বিরুদ্ধে গতকাল বিকেলে রাজধানীর শাহবাগ প্রজন্ম চত্বরে প্রতিবাদী সংহতি সমাবেশ ও মিছিল করে গণজাগরণ মঞ্চ l ছবি: প্রথম আলো

কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যার বিচারের দাবিতে আগামী ৫ মে সংসদ অভিমুখে পদযাত্রা করবে গণজাগরণ মঞ্চ। গতকাল শুক্রবার বিকেলে এক প্রতিবাদী সমাবেশ থেকে মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার এ ঘোষণা দেন। কর্মসূচিতে তিনি সারা দেশের স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।
গণজাগরণ মঞ্চের মুখপাত্র বলেন, ‘আমরা কেউ নিরাপদ নই। গত এক-দেড় বছরে ব্লগার থেকে শুরু করে পীর, পুরোহিত যাঁকেই হত্যা করা হয়েছে কোনো ঘটনারই বিচার হয়নি। উল্টো সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। এই ধামাচাপা দেওয়ার যে অপসংস্কৃতি শুরু হয়েছে, সেটি বিচারহীনতায় গিয়ে শেষ হচ্ছে। যখনই একটি নতুন ঘটনা ঘটে, তখনই আমাদের অপেক্ষা করতে হয় এই ঘটনাকে আবার নতুন কোনো ঘটনা দিয়ে আড়াল করা হবে।’
সমাবেশ শেষে গণজাগরণ মঞ্চের কর্মী-সমর্থকেরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি টিএসসি ঘুরে আবার শাহবাগে এসে শেষ হয়।