৫ যুবদল ও শিবির কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিভিন্ন স্থান থেকে পাঁচ শিবির ও যুবদলের কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত শুক্রবার রাতে মো. টিপু (২০) ও রায়হান উদ্দীন (১৮) নামে দুই শিবির কর্মী ও আবুল বশর (৩৮) নামে বিএনপি কর্মীকে পৌরসদরসহ বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়। গতকাল বিকেলে মো. মহসিন (৪০), জহিরুল ইসলাম (৪২) নামে দুই যুবদল কর্মীকে হাটহাজারী থানার বড়দীঘিরপাড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার হাসান বলেন, তাঁদের প্রত্যেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাশকতার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি।