৫ লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার বাহাদুরপুর এলাকায় কৃষিজমি ও পরিবেশদূষণের অপরাধে একটি ইটভাটা বন্ধ করে দেওয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তর গতকাল সোমবার অভিযান চালিয়ে ওই ইটভাটার মালিককে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে। পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, গাজীপুর সদর উপজেলার বাহাদুরপুর এলাকায় কাউলতিয়া নদীর পারের উর্বর কৃষিজমিতে মেসার্স মিরর ব্রিকস অবৈধভাবে একটি ইটভাটা গড়ে তোলে। ওই ইটভাটার কারণে কৃষিজমি ও পরিবেশ দূষিত হয়।