৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর যাত্রাবাড়ীতে পেট্রলবোমা হামলায় জড়িত প্রকৃত আসামি ধরতে পাঁচ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে পুলিশ। আজ শনিবার পুলিশ সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, প্রকৃত আসামিকে উপযুক্ত প্রমাণসহ ধরিয়ে দিলে পাঁচ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
তথ্যদাতাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের উপকমিশনার (ফোন-০১৭১৩৩৭৩১৩৮), ডিএমপির গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ পূর্ব-এর অতিরিক্ত উপকমিশনার (ফোন-০১৭১৩৩৭৩১৯৭) এবং যাত্রাবাড়ী থানার ওসির ( ফোন-০১৭১৩৩৭৩১৪৬) সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।