প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এক বাংলাদেশি দরজির কাছ থেকে পাঁচ লাখ দিরহাম ছিনতাইয়ের মামলা গত বৃহস্পতিবার আদালতে উঠেছে। গত বছরের নভেম্বরে এই ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল। ৩৬ বছর বয়সী ওই বাংলাদেশি দরজি আদালতকে জানান, আবুধাবি থেকে আসা তাঁর এক ভাই এ অর্থ দিয়েছিলেন। কিন্তু দোকানে তা রাখার কিছুক্ষণের মধ্যেই দুই ব্যক্তি ছুরি নিয়ে উপস্থিত হয় এবং পাঁচ লাখ দিরহামই নিয়ে যায়। দরজির সেই ভাই জানিয়েছেন, একটি ইলেকট্রনিকস সামগ্রীর দোকানের জন্য মোবাইল কিনতে ওই অর্থ রাখতে দিয়েছিলেন তিনি। এ ঘটনায় নাইজেরিয়ার দুই নাগরিককে ছিনতাইকারী সন্দেহে গ্রেপ্তার করেছে পুলিশ। আগামী ২২ মে এ মামলার রায় দেওয়ার কথা রয়েছে।
দ্য ন্যাশনাল