৫ সেপ্টেম্বর ভর্তি পরীক্ষা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ৫ সেপ্টেম্বর।
গতকাল রোববার সাধারণ ভর্তি কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের পরিচালক আশরাফ আলী খান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ১৪ থেকে ৩১ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১২ সেপ্টেম্বর, মানবিক বিভাগের শিক্ষার্থীদের ‘খ’ ইউনিটের ১৯ সেপ্টেম্বর, ব্যবসায় শিক্ষাÿবিভাগের ‘গ’ ইউনিটের ৫ সেপ্টেম্বর, বিভাগ পরিবর্তনের জন্য ‘ঘ’ ইউনিটের ২৬ সেপ্টেম্বর এবং চারুকলা অনুষদের ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।