প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কাজীরচর গ্রামে বুধবার দিবাগত রাতে গ্রামবাসীর গণপিটুনিতে দুই ডাকাত নিহতের ঘটনায় পাঁচ হাজার অজ্ঞাত গ্রামবাসীর বিরুদ্ধে মামলা করা হয়। রায়পুর থানা পুলিশের উপপরিদর্শক আবুল বাশার বৃহস্পতিবার দিবাগত রাতে বাদী হয়ে এ মামলা করেন।
এ ছাড়া একই রাতে অস্ত্র উদ্ধার ও ডাকাতির ঘটনায় থানায় পৃথক আরও দুটি মামলা হয়েছে। এ মামলায় নিহত দুই ডাকাত রামগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামের সালেহ আহামঞ্চদ সুজন (৪০) ও মাহফুজ আলমের (৩০) নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪০ জনকে আসামি করা হয়।