৫ হাজার শীতবস্ত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডিমলা, ডোমার ও সৈয়দপুর উপজেলায় গতকাল শনিবার প্রায় পাঁচ হাজার শীতবস্ত্র বিতরণ করেছে ঢাকা ব্যাংক সৈয়দপুর শাখা। এ ছাড়া সৈয়দপুরে গত শুক্রবার জেলা পুলিশের উদ্যোগে ১০০ কম্বল বিতরণ করা হয়েছে।
ডিমলার টেপাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদ (ইউপি) চত্বরে গতকাল বেলা দুইটায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিলুপ্ত নগর জিগাবাড়ি ছিটমহল, ইউনিয়নের দক্ষিণ খড়িবাড়ি, পূর্ব খড়িবাড়ি, উত্তর খড়িবাড়ি, চড় খড়িবাড়িসহ কয়েকটি গ্রামের শীতার্ত মানুষের মাঝে ১০০টি কম্বল এবং দেড় সহস্রািধক শিশুদের পোশাক, সোয়েটার ও জ্যাকেট বিতরণ করা হয়। পরে বিকেলে ডিমলার নাউতরা ইউপি চত্বরে দেড় হাজার শীতার্ত মানুষের মাঝে শিশু পোশাক, সোয়েটার ও জ্যাকেট বিতরণ করা হয়। এ ছাড়া বিকেলে ডোমারের আন্ধারুর মোড় এলাকায় ১০০টি কম্বল বিতরণ করা হয়।
উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা পরিষদের মো. তবিবুল ইসলাম, ঢাকা ব্যাংকের সৈয়দপুর শাখার অপারেশন ম্যানেজার হামিমুর রহমান খান প্রমুখ।
সৈয়দপুর পাইলট উচ্চবিদ্যালয় মাঠে গতকাল ঢাকা ব্যাংকের সৌজন্যে পাওয়া দেড় হাজার শীতবস্ত্র বিতরণ করেছে সৈয়দপুর বন্ধুসভা। সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম, প্রধান অতিথি ছিলেন ঢাকা ব্যাংক লিমিটেড সৈয়দপুর শাখার ব্যবস্থাপক মো. মনিরুজ্জামান। সহযোগিতা করেন বন্ধুসভার সভাপতি মো. আসাদুজ্জামান, সহসভাপতি ডালিম রায়, ত্রাণবিষয়ক সম্পাদক অরবিন জামান প্রমুখ। এ ছাড়া সৈয়দপুরে শুক্রবার রাতে পুলিশ সুপার জাকির হোসেন খান শীতার্ত ১০০ মানুষের হাতে কম্বল তুলে দেন। এ সময় সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান ও ওসি আমিরুল উপস্থিত ছিলেন।