৫-১৫ অক্টোবর ইলিশ মাছ ধরা নিষেধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৫ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ইলিশ মাছ ধরা, পরিবহন, মজুত ও বাজারজাতকরণ নিষিদ্ধ করেছে সরকার। আজ মঙ্গলবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এ নিষেধাজ্ঞা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, এ সময়টা ইলিশের প্রধান প্রজনন মৌসুম হওয়ায় ইলিশ সংরক্ষণ ও মাছের ডিম ছাড়ার সুবিধার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।