৫টিতে বিএনপি ও তিনটিতে আ.লীগ-সমর্থিতরা এগিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয় ধাপের ১১৫ উপজেলায় নির্বাচনের ভোট গ্রহণ শেষে চলছে গণনা। সর্বশেষ পাওয়া বেসরকারিভাবে ফলাফলে ৯টি উপজেলার মধ্যে তিনটিতে আওয়ামী লীগ-সমর্থিত, পাঁচটিতে বিএনপি-সমর্থিত এবং একটিতে জামায়াত প্রার্থীরা এগিয়ে আছেন।

বগুড়া

আদমদিঘী উপজেলায় বিএনপি-সমর্থিত আব্দুর মোহিত তালুকদার (মোটরসাইকেল) ৬৫ হাজার ৮২৪ ভোট পেয়ে এগিয়ে আছে। তার নিকটতম আওয়ামী লীগ-সমর্থিত বর্তমান চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু (আনারস) পেয়েছেন ৩৮ হাজার ২২২।

রাজশাহী

বাঘা উপজেলায় ৩২টি কেন্দ্রে এগিয়ে রয়েছেন জামায়াতের প্রার্থী জিন্নাত আলী। তিনি পেয়েছেন ২৬ হাজার ৮১১ ভোট। আওয়ামী লীগ-সমর্থিত আজিজুল আলম পেয়েছেন ২১ হাজার ৭১৬ ভোট।

ঢাকা

সাভারে উপজেলার ২৩টি কেন্দ্রে বিএনপি-সমর্থিত প্রার্থী কফিলউদ্দিন এগিয়ে আছেন।

দিনাজপুর

জেলার বিরামপুর উপজেলায় ৪৮ কেন্দ্রের মধ্যে ১০টির ফলাফলে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী পারভেজ কবীর ৭ হাজার ৪৩৫ ভোট পেয়ে এগিয়ে আছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি-সমর্থিত মঞ্জুর এলাহী চোধুরী ৫ হাজার ৭৩৫ ভোট পেয়েছেন।

ঘোড়াঘাট উপজেলায় ৩৬ কেন্দ্রের মধ্যে ৯টিতে বিএনপি-সমর্থিত প্রার্থী শাহ মো. শামীম হোসেন চৌধুরী (টেলিফোন) ৭ হাজার ৬৯০ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ-সমর্থিত আব্দুর রাফে খন্দকার সাহানশাহ পেয়েছেন ৫ হাজার ৮০৮ ভোট।

চট্টগ্রাম

পটিয়ার ১০৮ কেন্দ্রের মধ্যে ৩৩টির ফল পাওয়া গেছে। ১৭ হাজার ১৬৭ ভোট পেয়ে এগিয়ে আছেন বিএনপি-সমর্থিত প্রার্থী মোজাফফর আহমদ। তাঁর নিকটতম আওয়ামী লীগ-সমর্থিত নাসির আহমেদ পেয়েছেন পাঁচ হাজার ৮৯৯ ভোট।

মেহেরপুর

গাংনী উপজেলার ৭০ কেন্দ্রের মধ্যে ৪০টির বেসরকারিভাবে ফলাফলে বিএনপি-সমর্থিত মুরাদ আলী ৪৩ হাজার ৬ ভোট পেয়েছেন। এখানে আওয়ামী লীগ-সমর্থিত মোখলেছুর রহমান পেয়েছেন ৩৪ হাজার ৩৬৭।

ভোলা

চরফ্যাশন উপজেলায় ছয়টি কেন্দ্রের ফল পাওয়া গেছে। আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী জয়নাল আবেদীন আখন্দ ৭ হাজার ৭৬ ভোট পেয়ে এগিয়ে আছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি-সমর্থিত মোতাহার হোসেন আলমগীর পেয়েছেন ৯৪ ভোট।

জেলার বোরহানউদ্দিন উপজেলার ১২টি কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগ-সমর্থিত মহব্বত জান চৌধুরী ১০ হাজার ভোট পেয়েছেন। এ উপজেলায় বিএনপি-সমর্থিত আনোয়ার হোসেন ভূইয়া পেয়েছেন ১ হাজার ৯০০।

আজ ১১৭ উপজেলায় ভোট হওয়ার কথা ছিল। স্থানীয় ধর্মীয় উত্সবের কারণে কক্সবাজারের মহেশখালীতে আজকের পরিবর্তে ১ মার্চ ভোট গ্রহণ হবে। এ ছাড়া আদালতের নির্দেশে চাঁদপুরের হাইমচরের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।

প্রথম ধাপের ৯৭টি উপজেলার নির্বাচনে বিএনপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থীরা ৪৪টি উপজেলায় জয়ী হন। অন্যদিকে, আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীরা জিতেছেন ৩৪টি উপজেলায়।