৫০ কেজি বিস্ফোরকসহ একজনকে গ্রেপ্তারের দাবি সিআইডির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর উপকণ্ঠে কেরানীগঞ্জের জিঞ্জিরা বাজার থেকে ৫০ কেজি বিস্ফোরকসহ স্বপন কুমার রায় নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল মঙ্গলবার বিকেলে সিআইডি এ অভিযান চালায়।
সিআইডির বিশেষ পুলিশ সুপার আশরাফুল আলম প্রথম আলোকে বলেন, গোপন খবরের ভিত্তিতে জিঞ্জিরা বাজারের একটি গুদামে অভিযান চালিয়ে বিস্ফোরকভরা কয়েকটি বস্তা উদ্ধার করা হয়। এগুলো সালফার–জাতীয় রাসায়নিক। তবে রাসায়নিক পরীক্ষার পরে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে৷
সিআইডির কর্মকর্তারা জানান, অভিযানের সময় গুদামটির মালিক পালিয়ে গেলেও কর্মচারী স্বপনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।