৫০ কোটি টাকা দিলেও মিথ্যা বলব না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বজিৎ দাস হত্যা মামলার অন্যতম সাক্ষী রিকশা চালক রিপন সরদার বলেছেন, ৫০ কোটি টাকা দিলেও তিনি আদালতে মিথ্যা সাক্ষী দেবেন না। যা দেখেছেন তাই বলবেন। আজ মঙ্গলবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এ সাক্ষ্য দেওয়ার সময় আসামিপক্ষের আইনজীবীদের জেরার জবাবে তিনি এ কথা বলেন।

সাক্ষ্য দেওয়ার সময় কাঠগড়ায় থাকা আট আসামিকে সনাক্ত করেন রিপন সরদার। বিচারক এবিএম নিজামুল হক সাক্ষ্য-জেরা শেষে আগামী বৃহস্পতিবার পরবর্তী তারিখ ধার্য করেন।
রিপন সরদার আদালতকে বলেন, গত বছরের ৯ ডিসেম্বর বিরোধী দলের অবরোধ কর্মসূচি চলাকালে তিনি রাজধানীর মান্ডা থেকে সকালে যাত্রী নিয়ে পুরান ঢাকার বাহাদুর শাহ্ (ভিক্টোরিয়া) পার্ক এলাকায় আসেন। সেখানে অনেক পুলিশ উপস্থিত ছিল। একদল মিছিল করছিল। তিনি ভাড়ার জন্য দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি বোমা ফোটার শব্দ শুনতে পান। বোমার শব্দে এক ব্যাক্তি ভিকটিরিয়া পার্ক সংলগ্ন পেট্টোল পাম্পের দিকে দৌঁড় দেয়। তিনি বলেন, ওই মিছিল থেকে তাঁকে ধাওয়া করে পিছু পিছু ছোটে কয়েকজন। তারা ওই ব্যক্তিকে মারতে শুরু করে। ওই সময় ওই ব্যক্তি মার খেতে খেতে পাশের বিল্ডিংয়ে উঠে যায়। সেখানেও ওই লোকগুলো তাকে চাপাতিসহ বিভিন্ন জিনিস দিয়ে মারতে থাকেন। এরপর রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তি দৌড়ে নিচে নেমে শাখারি বাজারের গলির মুখে পড়ে যায়। তখন ওই ব্যক্তি পানি খেতে চায়। এরপর পাশের একজন দোকানদার তাকে পানি খাওয়ায়। এরপর কয়েকজন লোক ওই ব্যক্তিকে ধরে তার রিকশায় তুলে দেন। এপর তিনি আহত ব্যক্তিকে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যান।
রিপন সরদার আরও বলেন, রিকশা থেকে নামানোর অনেক পরে ডাক্তার এসে তাঁকে মৃত ঘোষণা করে। তারও অনেক পরে ওই ব্যক্তির বড় ভাই উত্তম আসে। তখন ওই ব্যক্তির নাম বিশ্বজিত বলে তিনি জানতে পারেন। এ সময় সাক্ষী রিপন সরদার কাঠগড়ায় উপস্থিত আসামি রফিকুল ইসলাম ওরফে শাকিল, মাহফুজুর রহমান ওরফে নাহিদ, এমদাদুল হক, জিএম রাশেদুজ্জামান ওরফে শাওন, এইচ এম কিবরিয়া, কাইউম মিয়া, সাইফুল ইসলাম ও গোলাম মোস্তফাকে সনাক্ত করেন।
আজ রিকশা চালক রিপন সরদার ছাড়াও সাক্ষ্য দেন বিশ্বজিতের মামাতো ভাই নন্দ ঘোষ, ফুফাতো ভাই অপু চন্দ্র দাস এবং মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান।
সাক্ষী নন্দ ঘোষ ও অপু আদালতকে বলেন, তারা মিটফোর্ড হাসপাতালে গিয়ে বিশ্বজিেক মৃত অবস্থায় দেখতে পান। পরে তাকে গ্রামের বাড়ীতে নিয়ে সত্কার করেন। পর্যন্ত এ মামলায় ২৫ জনের সাক্ষ্য জেরা শেষ হয়েছে।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সরকারি কৌশুলি এস এম রফিকুল ইসলাম।