৫০ ঘণ্টা বিদ্যুৎহীন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শিবগঞ্জ উপজেলা সদরের একাংশে ৫০ ঘণ্টা বিদ্যুৎ ছিল না। গত সোমবার সকাল আটটায় বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। গতকাল সকাল ১০টায় বিদ্যুৎ আসে। শিবগঞ্জ বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের লাইনম্যান আলমগীর হোসেন বলেন, উপজেলা সদরের ট্রান্সফরমার বিকল হয়ে যাওয়ায় এ সমস্যার সৃষ্টি হয়। পরে অন্য এলাকা থেকে ট্রান্সফরমার সংগ্রহ করে লাইন সারাতে অনেক সময় লেগে যায়। শিবগঞ্জ উন্নয়ন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মাহফুজুল হক বলেন, শিবগঞ্জ বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের বিতরণ ব্যবস্থা নাজুক হয়ে পড়েছে। এর আধুনিকায়ন জরুরি হয়ে পড়েছে।