৫০ ঘর ভস্মীভূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের কালামিয়া বাজার এলাকায় আগুনে অন্তত ৫০টি বস্তিঘর ও দুটি দোকান পুড়ে গেছে। গতকাল বুধবার রাত সাড়ে নয়টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কালা মিয়া বাজার জাকির সওদাগরের কলোনিতে রাত সাড়ে নয়টার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন ছয় লেনের কলোনিতে ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের পাঁচটি গাড়ি কাজ করছিল।