প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাট শহরের আমলাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উদ্যাপন করেছে প্রতিষ্ঠানটির প্রাক্তন ছাত্র ফোরাম। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৯৬৬ সালে শহরের আমলাপাড়া এলাকায় বিদ্যালয়টি প্রতিষ্ঠা হয়। তখন এর নাম ছিল আমলাপাড়া বহুমুখী উচ্চবিদ্যালয়। বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-২ আসনের সাংসদ মীর শওকাত আলী।