৫০ বছর পূর্তি উপলক্ষে কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা শিক্ষা বোর্ডের ৫০ বছর (সুবর্ণজয়ন্তী) পূর্তি উপলক্ষে দুদিনব্যাপী কর্মসূচি নেওয়া হয়েছে। ২২ ও ২৩ ডিসেম্বর এ সুবর্ণজয়ন্তী উৎসব হবে। ২২ ডিসেম্বর কুমিল্লা স্টেডিয়ামে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ওই উৎসবের উদ্বোধন করবেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বোর্ডের চেয়ারম্যান কুণ্ডু গোপীদাস প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন। শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জানান, উৎসব সফল করার লক্ষ্যে ৪৩ সদস্যের কমিটি করা হয়েছে। একই সঙ্গে কয়েকটি উপকমিটিও গঠন করা হয়েছে। দুদিনব্যাপী উৎসবে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধিভুক্ত ছয় জেলার এক হাজার ৮০০ মাধ্যমিক বিদ্যালয় ও ৩০০ কলেজের প্রতিষ্ঠানপ্রধানেরা উপস্থিত থাকবেন। উৎসবে মুক্তিযোদ্ধা শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মাননা জানানো হবে।