৫০ বছর পূর্তি উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘এসো মিলি প্রাণের উচ্ছ্বাসে’ এ স্লোগান নিয়ে গতকাল শুক্রবার লক্ষ্মীপুরের রায়পুরে রাখালিয়া উচ্চবিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে সূবর্ণজয়ন্তী উৎসব দিনব্যাপী উদ্যাপন করা হয়েছে। বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা সকাল ১০টার দিকে রং-বেরঙের ব্যানার-ফেস্টুন ও প্লেকার্ড নিয়ে রাখালিয়া এলাকা ও রায়পুর শহরে মোটর শোভাযাত্রা বের করেন। পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।