৫০ বছর পূর্তি উৎসব পালন উপলক্ষে প্রস্তুতি সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশবিরোধী আন্দোলনের নেতা আজীবন সংগ্রামী নিকুঞ্জবিহারী গোস্বামী প্রতিষ্ঠিত উমেশচন্দ্র নির্মলাবালা ছাত্রাবাসের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান পালনের সিদ্ধান্ত হয়েছে।গতকাল শুক্রবার দুপুরে নগরের চালিবন্দর এলাকার ছাত্রাবাস প্রাঙ্গণে অনুষ্ঠিত প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আশিষকুমার রায়কে আহ্বায়ক, বীরেন্দ্র সূত্রধরকে যুগ্ম আহ্বায়ক এবং সুমনকুমার দাশকে সদস্যসচিব করে ৫১ সদস্যবিশিষ্ট একটি প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।এ কমিটি আগামী ১৫ জুন বিকেল চারটায় ছাত্রাবাসে এক সভা আহ্বানের মাধ্যমে উৎসব পালনের জন্য একটি আহ্বায়ক কমিটি গঠন করবেন। ওই দিনের সভায় ছাত্রাবাসের প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিত থাকার জন্য আয়োজকদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।