প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মজুরি বাড়ানোর দাবিতে ধর্মঘটে যোগ দেওয়ার অভিযোগে ৫০ জন বাংলাদেশি নির্মাণশ্রমিককে দেশে ফেরত পাঠাচ্ছে দুবাই কর্তৃপক্ষ। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দূতাবাসের কনসাল জেনারেল মোহাম্মাদ আবু জাফর গতকাল বুধবার বার্তা সংস্থা এপিকে এ কথা জানিয়েছেন।দুবাইয়ে সব ধরনের ধর্মঘট আইনবিরোধী ও দণ্ডনীয় অপরাধ। তা সত্ত্বেও চলতি মাসে সেখানে দক্ষিণ এশিয়া থেকে যাওয়া প্রায় পাঁচ হাজার শ্রমিক মজুরি বাড়ানোর দাবিতে দুই সপ্তাহ ধরে কর্মবিরতি করেন। তাঁরা সবাই দুবাইয়ের সবচেয়ে বড় নির্মাণপ্রতিষ্ঠান আরবটেক হোল্ডিং কোম্পানিতে কর্মরত। মোহাম্মাদ আবু জাফর বলেছেন, দুবাইয়ের গোয়েন্দা সংস্থাগুলো ধর্মঘটে যাঁরা নেতৃত্ব দিয়েছেন, তাঁদের বেছে বেছে আটক করছে। উসকানি দেওয়ার অভিযোগে তারা ইতিমধ্যে ৫০ বাংলাদেশিকে আটক করেছে। তাঁদের দেশে ফেরত পাঠিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে।