৫০ মিটার স্পার নদীতে বিলীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যমুনা নদীর প্রবল স্রোতে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কামালপুর এলাকায় অবস্থিত চন্দনবাইশা স্পার ২-এর আরও ৫০ মিটার মঙ্গলবার রাতে ভেঙে গেছে। এ নিয়ে ৫৫০ মিটার দীর্ঘ স্পারের ৫১০ মিটার বিলীন হলো। ফলে ওই এলাকার আটটি গ্রামের ৫০ হাজার মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। চলতি বর্ষা মৌসুমে স্পারের বাকি অংশটুকু বিলীন হলে এলাকায় ভাঙন ভয়াবহ রূপ নিতে পারে।