প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর কাপাশিয়ায় ঢাকাগামী বাস উল্টে কমপক্ষে ৫০ যাত্রী আহত হয়েছেন। গত শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। কাপাশিয়া এলাকায় শুক্রবার রাত তিনটার দিকে দুর্বৃত্তরা বাস ও ট্রাকে আগুন দেওয়ার পর ফায়ার সার্ভিসের কর্মীরা পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে মহাসড়ক পানিতে পিচ্ছিল হয়ে যায়। এমপি সাফারি নামের একটি বাস যাত্রী নিয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় যাওয়ার পথে সেখানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, ওই ঘটনায় বাসের প্রায় সব যাত্রীই কমবেশি আহত হয়েছেন। তাঁদের অনেককে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়েছে।