৫০ লাখ টাকা অনুদান দিল ঢাকা ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৫০ লাখ টাকা অনুদান দিল ঢাকা ব্যাংক
৫০ লাখ টাকা অনুদান দিল ঢাকা ব্যাংক

বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভবন নির্মাণের জন্য গতকাল বৃহস্পতিবার ৫০ লাখ টাকা দিয়েছে ঢাকা ব্যাংক লিমিটেড। ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও পরিচালক রেশাদুর রহমান ৫০ লাখ টাকার পে-অর্ডারটি স্কুলের অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের হাতে তুলে দেন। এ সময় ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও উদ্যোক্তা শেয়ারহোল্ডার এ টি এম হায়াতুজ্জামান খান, সাবেক চেয়ারম্যান ও পরিচালক আলতাফ হোসেন সরকার, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক খোন্দকার ফজলে রশীদ, উপব্যবস্থাপনা পরিচালক এমরানুল হক, বিদ্যালয়ের প্রিন্সিপাল লে. কর্নেল মোহাম্মদ বশীরুদ্দীনসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।