৫০ লাখ টাকার স্বর্ণালংকার চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী নগরের একটি স্বর্ণের দোকানে সোমবার রাতে ৫০ লাখ টাকার স্বর্ণের অলংকার খোয়া গেছে। নগরের প্রাণকেন্দ্রে অবস্থিত সাহেববাজার সোনাদীঘি মোড়ের পৌর বিপণিকেন্দ্রের রূপম জুয়েলার্সে চুরির ঘটনাটি ঘটে।পুলিশ জানিয়েছে, দোকানটির পেছনে কারিগরদের কক্ষ রয়েছে। এ কক্ষের উত্তর পাশেই সোনাদীঘি। এ দীঘির দিকে একটি জানালা রয়েছে। ওই জানালা ভেঙে চোরেরা প্রথমে কারিগরদের কক্ষে প্রবেশ করে। পরে সেখানকার দরজা ভেঙে দোকানে ঢোকে। তারা দোকানের একটি সিন্দুক ভেঙে এবং শেলফ থেকে সব অলংকার নিয়ে গেছে। দোকানের মালিক হানিফ আলী জানান, তাঁর দোকানে প্রায় ৭০ লাখ টাকার স্বর্ণালংকার ছিল।