প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্র্যাক যৌথভাবে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সঙ্গে প্রথমবারের মতো মাইক্রোইন্স্যুরেন্স সুবিধা দিয়ে ‘ঋণ নিরাপত্তা বিমা’ চালু করেছে। বাংলাদেশে দরিদ্র পরিবারগুলো প্রায়ই যেসব অনিশ্চিত ঝুঁকির সম্মুখীন হয়, তা থেকে নিরাপত্তা দিতেই ব্র্যাকের এই উদ্যোগ। ঋণ নিরাপত্তা বিমা-সেবার আওতায় আসবেন প্রতিষ্ঠানের মাইক্রোফাইন্যান্স কর্মসূচির প্রায় ৫০ লাখ সেবাগ্রহীতা। গতকাল বুধবার থেকে এই সুবিধা কার্যকর হয়েছে। দরিদ্র পরিবারের উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে আর্থিক নিরাপত্তা দিতে এই বিমা-সুবিধা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মৃত্যুপরবর্তী তাৎক্ষণিক অর্থসংকট মোকাবিলায় এককালীন নগদ সুবিধা পরিবারকে প্রদানের পাশাপাশি তাদের বকেয়া ঋণটি সম্পূর্ণ মওকুফ করে দেওয়া হবে। বিজ্ঞপ্তি