৫০ শতাংশ বিনা মূল্যে উন্মুক্ত রাখতে নির্দেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার সমুদ্রসৈকতে থাকা ছাতা চেয়ারের (কিটকট) ৫০ শতাংশ সাধারণ মানুষের জন্য সংরক্ষণ করতে বলেছেন উচ্চ আদালত। এই অংশটুকু সাধারণ মানুষের জন্য বিনা মূল্যে ব্যবহারের ব্যবস্থা নিশ্চিত করতে কক্সবাজারের জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বুধবার বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে রুলসহ অন্তর্বর্তীকালীন এ আদেশ দেন। রুলে কিটকট ছাতার ব্যবহারের অনুমতির ওপর সমুদ্রসৈকত ব্যবস্থাপনা কমিটির বার্ষিক নবায়ন ফি বাড়ানো কেন বেআইনি হবে না, তা জানতে চাওয়া হয়েছে।