৫০ শয্যার জনবলে চলছে ১০০ শয্যার হাসপাতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার ১৫ লাখ মানুষের স্বাস্থ্যসেবার প্রধান সরকারি প্রতিষ্ঠান সদর হাসপাতালের সেবা কার্যক্রম চলছে জোড়াতালি দিয়ে। ৫০ শয্যার এই হাসপাতাল ১০০ শয্যায় উন্নীত করা হলেও এর লোকবল ও উপকরণ রয়েছে ৫০ শয্যার হিসাবেই। সীমিত লোকবল দিয়ে বিপুলসংখ্যক রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে।গত মঙ্গলবার সদর হাসপাতালে গিয়ে রোগীদের অবর্ণনীয় দুর্ভোগ চোখে পড়েছে। সকাল আটটা থেকে বেলা দুইটা পর্যন্ত বহির্বিভাগে চিকি ৎ সকদের চিকি ৎ সা দেওয়ার কথা থাকলেও নয়টা পর্যন্ত সেখানে কোনো চিকি ৎ সক পাওয়া যায়নি। এ দিন চিকি ৎ সকেরা অন্তর্বিভাগ পরিদর্শন শেষে বেলা ১১টা থেকে রোগী দেখা শুরু করেন।১০০ শয্যার এই হাসপাতালে ৫০ শয্যার হিসাবে লোকবল রয়েছে। সে হিসাবে চিকি ৎ সকের ২১টি পদ থাকলেও এর মধ্যে সাতটিই শূন্য। দীর্ঘদিন ধরেই আবাসিক চিকি ৎ সা কর্মকর্তার (আরএমও) পদ শূন্য। হাসপাতালের প্যাথলজিস্ট আলী হোসেন ভারপ্রাপ্ত আবাসিক চিকি ৎ সা কর্মকর্তার দায়িত্ব পালন করছেন। জ্যেষ্ঠ পরামর্শক (অর্থোসার্জারি), জ্যেষ্ঠ পরামর্শক (অবেদনবিদ), পরামর্শক (নাক-কান-গলা), পরামর্শক (রেডিওলজি), পরামর্শক (অর্থোপেডিক ও ট্রমাটিক) ও একজন চিকি ৎ সা কর্মকর্তার পদ দীর্ঘদিন ধরে শূন্য। বর্তমানে হাসপাতালের চিকি ৎ সা কর্মকর্তারা পালা করে জরুরি বিভাগে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া চারজন সহকারী নার্সসহ তৃতীয় ও চতুর্থ শ্রেণীর বেশ কিছু পদ শূন্য রয়েছে।হাসপাতালে সরকারিভাবে পর্যাপ্ত ওষুধ সরবরাহ থাকলেও রোগীদের বাইরে থেকে ওষুধ কিনতে হয়। শিশু বিভাগে চিকি ৎ সাধীন স্বর্ণ নামের ১১ বছরের শিশুর মা নাজমা বেগম অভিযোগ করেন, সব ওষুধ বাইরে থেকে কিনতে হয়েছে। অন্যান্য ওয়ার্ডের রোগীদেরও একই অভিযোগ।হাসপাতালে এক্স-রে, রক্ত সঞ্চালন ও প্যাথলজি বিভাগ চালু থাকলেও প্রয়োজনীয় লোকবল নেই। ইনকিউবেটর ও আলট্রাসনোগ্রাফি যন্ত্র বাক্সবন্দী পড়ে আছে।রোগীদের অভিযোগ, হাসপাতালের শৌচাগারগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। বেশির ভাগ বৈদ্যুতিক পাখা অচল। কুকুর-বিড়ালের অবাধ বিচরণ স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। খাবারের মান নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন। গত মঙ্গলবার হাসপাতালে ১৮৭ জন রোগী ভর্তি ছিল। বহির্বিভাগে চিকি ৎ সা নিয়েছে ৪৭৪ জন। বহির্বিভাগের অধিকাংশ রোগীর চিকি ৎ সা দিয়েছেন হাসপাতালের হোমিওপ্যাথি চিকি ৎ সক ও চিকি ৎ সা সহকারীরা।হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকি ৎ সা কর্মকর্তা আলী হোসেন বলেন, ১৯৯৪ সালে ৫০ শয্যার এই হাসপাতালটি ১০০ শয্যায় উন্নীত করা হলেও এ পর্যন্ত শয্যাসংখ্যা ও খাদ্য বরাদ্দ ছাড়া কিছুই বাড়ানো হয়নি। চিকি ৎ সক-সংকটের কারণে রোগীদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে।