গাজীপুর সদরের ১০০ শয্যার হাসপাতাল চলছে ৫০ শয্যারও কম জনবল দিয়ে। বেশির ভাগ রোগীকে বাইরে থেকে ওষুধ কিনতে হয়। রয়েছে দালালদের দেৌরাত্ম্য। এতে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে রোগীরা।ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক) গাজীপুরের উদ্যোগে সিটিজেন রিপোর্ট কার্ড জরিপে এসব তথ্য বলা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে গাজীপুর সিভিল সার্জনের সভাকক্ষে সদর হাসপাতালের স্বাস্থ্যসেবা নিয়ে মতবিনিময় সভায় ওই তথ্য পেশ করেন সনাক গাজীপুরের সভাপতি মো. শহীদ উল্লাহ।প্রতিবেদনে বলা হয়েছে, ১০০ শয্যার সদর হাসপাতাল ৫০ শয্যার জনবল দিয়ে চলছে। চিকিৎসক, সেবিকা, আয়া, টেকনিশিয়ান, পরিচ্ছন্নতাকর্মী, নিরাপত্তা প্রহরী∏সব পর্যায়ে জনবলের সংকট রয়েছে। মালির পদ নেই। দারোয়ান নেই। প্যাথলজি ও রেডিওলজি বিভাগ বিকেল পঁাচটা পর্যন্ত খোলা থাকে না। বহির্বিভাগের টিকিট ও সন্তান প্রসবে অতিরিক্ত টাকা নেওয়া হয়। হাসপাতালে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিরা ইচ্ছেমতো যাতায়াত করেন। রাতের পালায় কোনো আয়া বা বয় থাকেন না। কর্মচারী, ওয়ার্ডবয় ও দারোয়ানেরা নির্ধারিত পোশাক পরেন না। দালালদের দেৌরাত্ম্য রয়েছে।হাসপাতালে চিকিৎসা পেতে বহির্বিভাগে ৯৫ দশমিক ৪ শতাংশ রোগীকে এবং জরুরি বিভাগে ২৪ দশমিক ৫ শতাংশ রোগীকে অপেক্ষা করতে হয়। চিকিৎসকেরা রোগীদের কথা মনোযোগ দিয়ে না শুনেই ব্যবস্থাপত্র দেন। চিকিৎসাসেবা দিতে গিয়ে তঁারা পরিচিত ও অবস্থাসম্পন্ন রোগীদের অগ্রাধিকার দেন। বেশির ভাগ ওষুধ বাইরে থেকে কিনতে হয়। আর সন্তান প্রসবের সময় ২৫ জনের মধ্যে ২২ জনকেই বাইরে থেকে আংশিক বা সম্পূর্ণ ওষুধ কিনতে হয়।মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন সিভিল সার্জন সৈয়দ মো. হাবিব উল্লাহ, সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তপন কানি্ত সরকার, চিকিৎসক সুভাষ চন্দ্র ঘোষ, অধ্যাপক আয়েশ উদ্দিন, টিআইবির প্রোগ্রাম ম্যানেজার করুণা কিশোর চক্রবর্তী প্রমুখ।সিভিল সার্জন বলেন, হাসপাতালে ১৫৯ জনের বিপরীতে ৭৬ জন জনবল রয়েছেন। ৪২ জন চিকিৎসকের বিপরীতে ১৬ জন ও ৩৫ জন সেবিকার বিপরীতে আছেন ২২ জন। এ ছাড়া টেকনিশিয়ান, আয়া, সুইপার, পরিচ্ছন্নতাকর্মী, নিরাপত্তা প্রহরীর সংকট রয়েছে। প্রয়োজনীয় জনবলের অভাবে সুষ্ঠুভাবে স্বাস্থ্যসেবা দেওয়া সম্ভব হচ্ছে না।আরএমও তপন কানি্ত সরকার রোগীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়ার কথা অস্বীকার করলেও রোগীদের বাইরে থেকে কিছু কিছু ওষুধ কিনতে হয় বলে স্বীকার করেন।