৫০ হাজার ইয়াবা বড়িসহ আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ থেকে রোববার রাতে ৫০ হাজার ইয়াবা বড়িসহ এক নারীকে আটক করেছে র‌্যাব।
র‌্যাব সূত্র জানায়, র‌্যাবের একটি দল রোববার রাত ১০টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা গ্রামের নূর মোহামঞ্চদের বাড়িতে অভিযান চালায়। এ সময় ওই বাড়ি থেকে ৫০ হাজার ইয়াবা বড়িসহ তাঁর স্ত্রী মিনারা বেগমকে (৩২) আটক করা হয়। এ সময় নূর মোহামঞ্চদ বাড়িতে ছিলেন না। র‌্যাব সূত্র জানায়, নূর মোহামঞ্চদ তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী। তাঁকে পলাতক আসামি করে থানায় মামলা করা হয়েছে। আটক নারীকে থানায় সোপর্দ করা হয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহামঞ্চদ ফরহাদ ইয়াবা উদ্ধার ও মামলার সত্যতা নিশ্চিত করেছেন।