৫০ হাজার দীপশিখার আলোয় শহীদ স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুপুরের পর থেকেই আসতে শুরু করে দর্শনার্থীরা। বিকেল গড়াতেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের মাঠ। গত মঙ্গলবার সন্ধ্যায় ৫০ হাজার দীপশিখার আলোয় স্মরণ করা হয় ভাষা শহীদদের। একুশ উদ্যাপন পর্ষদের উদ্যোগে এই দীপশিখা প্রজ্বালন কর্মসূচির আয়োজন করা হয়।সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে সব শিখা জ্বলে ওঠে। এ প্রজন্মের ১০ হাজার শিশু-কিশোর, রাজনীতিক, সুশীল সমাজের প্রতিনিধি ও ভাষাসৈনিক সন্ধ্যা সাড়ে ছয়টায় কলেজমাঠে দীপশিখা জ্বালানোর কর্মসূচিতে অংশ নেন। নানা আল্পনায় আঁকা স্মৃতিসৌধ ও শহীদ মিনারের আদলে মাঠজুড়ে সারি সারি শিখা সাজানো হয়।দীপশিখা প্রজ্বালনের উদ্বোধন করেন ভাষাসৈনিক রিজিয়া খাতুন, জেলা প্রশাসক মো. জহুরুল হক, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস বোস, পুলিশ সুপার এস এম ফজলুর রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক মুন্সি হাফিজুর রহমান, সদর উপজেলার চেয়ারম্যান শরীফ হুমায়ূন কবির, সুলতান ফাউন্ডেশনের সদস্যসচিব আশিকুর রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের মলয় কুমার কুন্ডু, পৌর মেয়র জুলফিকার আলী মণ্ডল প্রমুখ।