৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুর সদর উপজেলায় গতকাল সোমবার কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তর যৌথ অভিযান চালিয়ে ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে। এ সময় প্রায় ২০ কেজি জাটকা ও পোয়া মাছ আটক করে পুড়িয়ে ফেলা হয়। লক্ষ্মীপুরের মধ্য রমণী, চরকাচিয়া, চর মেঘা এলাকার মেঘনা নদীতে কোস্টগার্ড মজু চৌধুরীর হাট শাখার কমান্ডার রেজাউল করিম, সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা সুনিল চন্দ্র ঘোষসহ কয়েকজন এ অভিযান চালান। মৎস্য কর্মকর্তা সুনিল চন্দ্র ঘোষ জানান, আটক কারেন্ট জালগুলোর বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা। পুরো এপ্রিল মাস অভিযান চলবে।