জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর গত বছরের ৩ মার্চ বগুড়ায় তাণ্ডব চালায় জামায়াত-শিবির। ওই ঘটনায় জেলার বিভিন্ন থানায় ৫৬টি মামলা হয়। এর মধ্যে ৫০টি মামলার অভিযোগপত্র এবং পাঁচটি মামলার চূড়ান্ত অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়েছে।
গতকাল রোববার দুপুরে পুলিশ লাইনস মিলনায়তনে সংবাদ সম্মেলনে বগুড়ার পুলিশ সুপার মো. মোজামেঞ্চল হক এসব কথা বলেন।
গত বছরের ২৮ ফেব্রুয়ারি জামায়াত নেতা সাঈদীর মৃত্যুদণ্ডাদেশের রায়কে কেন্দ্র করে ৩ মার্চ হরতাল ডাকে জামায়াত-শিবির। এর আগের রাত থেকে প্রচার করা হয়, ‘সাঈদীর মুখ চাঁদে দেখা গেছে’। তাঁকে রক্ষার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। এতে হাজার হাজার মানুষ বগুড়ার থানা, পুলিশ ফাঁড়িতে হামলা চালায়। এ সময় তাঁরা পুলিশের অস্ত্র লুট করে। শহরের ছয়টি পুলিশ ফাঁড়িতে আগুন দেওয়া হয়। এসব ঘটনায় পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষে ১০ জন মারা যান।