প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুর জেলা পরিষদের উদ্যোগে জেলার আট উপজেলার হতদরিদ্র কর্মজীবী ৫০ ব্যক্তির মধ্যে ৫০টি রিকশা ও ভ্যান বিনা মূল্যে বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা পরিষদ চত্বরে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ও জেলা পরিষদের প্রশাসক লে. কর্নেল (অব) আবু ওসমান চৌধুরী এসব রিকশা ও ভ্যান বিতরণ করেন। এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল মান্নানসহ জেলা পরিষদ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।