৫০টি স্থানে চালু হচ্ছে ফ্রি ওয়াই-ফাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনসমাগমস্থলে থাকবে বিনা মূল্যে ইন্টারনেট (ফ্রি ওয়াই-ফাই) ব্যবহারের সুবিধা। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন নির্বাচিত হওয়ার আগে এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন। মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের এক বছরের মাথায় ডিএসসিসির উদ্যোগে নগরীর ৫০টি গুরুত্বপূর্ণ স্থানে চালু হচ্ছে বিনা মূল্যের ইন্টারনেট-সুবিধা।
ডিএসসিসি মেয়র সাঈদ খোকন আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় লালবাগ কেল্লায় প্রথম ওয়াই-ফাই জোনের উদ্বোধন করবেন। ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার বলেন, পর্যায়ক্রমে ৫০টি স্পট ফ্রি ওয়াই-ফাই জোন হবে।