প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের শীতার্ত দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে রাজধানীর সানবিমস স্কুলের শিক্ষার্থীরা। তারা সোমবার প্রথম আলোর ত্রাণ তহবিলে ৫০০টি কম্বল ও এক লাখ টাকার চেক দিয়েছে।স্কুলের শিক্ষার্থীদের পক্ষ থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র মো. তাশফিক আহমেদ, হিয়া ইসলাম, সপ্তম শ্রেণীর রিদওয়ান খালিদ ও পঞ্চম শ্রেণীর সাদমান মাসুদ প্রথম আলো কার্যালয়ে এসে সম্পাদক মতিউর রহমানের হাতে চেক ও কম্বল তুলে দেয়। এ সময় সানবিমস স্কুলের ‘ও’-‘এ’ লেভেলের জ্যেষ্ঠ সমন্বয়ক খালেদা মারিয়াম, স্কুলের ব্যবস্থাপক আবদুল কাদির, প্রথম আলোর উপসম্পাদক আনিসুল হক, ফিচার সম্পাদক সুমনা শারমীন ও বন্ধুসভার সাধারণ সম্পাদক সাইদুজ্জমান রওশন উপস্থিত ছিলেন।