৫০০ কম্বল বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শতবর্ষের ঐতিহ্যে লালিত কুমিল্লা ক্লাবের উদ্যোগে ৫০০ জন শীতার্ত দরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল বিকেল চারটায় ক্লাব প্রাঙ্গণে ওই কম্বল বিতরণ করা হয়। ক্লাবের সাধারণ সম্পাদক মো. আবদুল হান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুস সামাদ, কোষাধ্যক্ষ আলী মনসুর ফারুক, কার্যনির্বাহী কমিটির সদস্য তপন সেনগুপ্ত ও জাকির হোসেন মজুমদার ওই কম্বল বিতরণ করেন। এ প্রসঙ্গে ক্লাবের সাধারণ সম্পাদক মো. আবদুল হান্নান বলেন, ক্লাবের সামাজিক কর্মসূচির আওতায় ওই কম্বল বিতরণ করা হয়। ১৯১৭ সালে ত্রিপুরার রাজপরিবারের সদস্যরা এই ক্লাব প্রতিষ্ঠা করেন।