৫০০ জনের বিরুদ্ধে পুলিশের মামলা গ্রেপ্তার আতঙ্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার গোরকঘাটা বাজারে গত রোববার দুপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আতা উল্লাহ ও ইয়াছিরের লোকজনের মধ্যে সংঘর্ষে তিন পুলিশ ও পথচারীসহ ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে সাতজনকে আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার সদর ও মহেশখালী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ গত রোববার রাতে মহেশখালী থানায় অজ্ঞাতনামা ৫০০ জনের বিরুদ্ধে মামলা করেছে। গত সোমবার থেকে গ্রেপ্তার আতঙ্কে ভুগছে গোরকঘাটার সিকদারপাড়া ও পুটিবিলার সাধারণ লোকজন। উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক অভিযোগ করেন, পুলিশ গোরকঘাটা সিকদারপাড়ায় আতা উল্লাহর আত্মীয়স্বজনের বাড়ি ভাঙচুর করেছে। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার নাথ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য গোরকঘাটা বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে বাড়ি ভাঙচুরের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে তিনি বলেন, পুলিশের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের জন্য সিকদারপাড়া এলাকার বিভিন্ন বাড়িতে তল্লাশি চালানো হয়েছে।