৫০০ দুস্থ মানুষ পেলেন কম্বল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা সদর উপজেলার মালিবাড়ী ইউনিয়নের ৫০০ অসহায় দুস্থ মানুষের প্রত্যেককে একটি কম্বল দেওয়া হয়েছে। ইউনিয়নের কাবিলের বাজার এলাকায় গতকাল শনিবার সকালে এসব কম্বল বিতরণ করা হয়। বিদিশা ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান বিদিশা সিদ্দিক। পরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সমাজকর্মী মোহাম্মদ আলী। বক্তব্য দেন বিদিশা ফাউন্ডেশনের চেয়ারম্যান বিদিশা সিদ্দিক, সেক্রেটারি জেনারেল রোবায়েদ হাসান, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা, ব্যবসায়ী আতিকুর রহমান, মালিবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক শাহীন মিয়া প্রমুখ।