৫০০ যাত্রী নিয়ে লঞ্চ আটকা, উদ্ধারকাজ চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের হাইমচর এলাকার মেঘনা নদীর একটেল নামে ডুবোচরে আটকে পরা যাত্রীবাহী লঞ্চ। ছবি: আলম পলাশ
চাঁদপুরের হাইমচর এলাকার মেঘনা নদীর একটেল নামে ডুবোচরে আটকে পরা যাত্রীবাহী লঞ্চ। ছবি: আলম পলাশ

চাঁদপুরের হাইমচর এলাকায় মেঘনা নদীতে একটেল নামের একটি ডুবোচরে গতকাল শুক্রবার রাতে এমভি সাত্তার খান-১ নামের যাত্রীবাহী একটি লঞ্চ আটকা পড়েছে।
আজ শনিবার বেলা ১১টা পর্যন্ত ওই ডুবোচর থেকে লঞ্চটি উদ্ধার করা যায়নি।
হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, আটকে পড়ার সময় লঞ্চটিতে প্রায় ৫০০ জন যাত্রী ছিল। শেষ খবর পাওয়া পর্যন্ত আটকে পড়া লঞ্চের যাত্রীদের উদ্ধার করে ট্রলার দিয়ে আরেকটি লঞ্চে ওঠানো হচ্ছে।
আটকে পড়া লঞ্চের যাত্রী পটুয়াখালী আইনজীবী সমিতির সদস্য মজিবর রহমান মুঠোফোনে জানান, সন্ধ্যায় লঞ্চটি ঢাকা থেকে পটুয়াখালীর উদ্দেশে ছেড়ে যায়। রাত ১০টার দিকে হঠাত্ লঞ্চটি বড় ধরনের ঝাঁকুনি খেয়ে আটকে পড়ে। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। লোকজন ছোটাছুটি শুরু করে। পরে জানা যায়, লঞ্চটি ডুবোচরে আটকে গেছে।