৫১ কেজি গাঁজাসহ তিনজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গতকাল মঙ্গলবার ৫১ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেন।দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের মুথাজুরি এলাকার মো. মতি (৪০) ও তোফাজ্জল হোসেন (৩০) এবং একই ইউনিয়নের মনতলা এলাকার বিল্লাল হোসেন (৩০)।