৫১ জনকে মিয়ানমারে ফেরত পাঠাল বিজিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে কক্সবাজারের উখিয়ার বেতবুনিয়া ও তুমব্রু পশ্চিমকূল এলাকায় গতকাল শুক্রবার সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত ৫১ জন মিয়ানমারের নাগরিককে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাঁদের মিয়ানমারে ফেরত পাঠানো হয়। কক্সবাজার ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এমরান উল্লাহ সরকার প্রথম আলোকে বলেন, উখিয়ার বেতবুনিয়া ও তুমব্রু পশ্চিমকূল সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে ৫১ জন মিয়ানমারের নাগরিককে বিজিবির ঘুমধুম ও তুমব্রু সীমান্ত ফাঁড়ির জওয়ানরা আটক করেন। আটক মিয়ানমারের নাগরিকদের বিকেলে ফেরত পাঠানো হয়।