৫১ প্রার্থীর মধ্যে ৪৯ জনের বিরুদ্ধেই মামলা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব পৌরসভা নির্বাচনে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে প্রার্থী মোট ৫১ জন। এঁদের মাত্র দুজনের নামে মামলা আছে। বাকি ৪৯ জনের বিরুদ্ধেই কোনো মামলা নেই। রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া প্রার্থীদের হলফনামা দেখে এ তথ্য জানা গেছে।

উপজেলা নির্বাচন কার্যালয় ও হলফনামা ঘেঁটে জানা গেছে, পৌরসভা নির্বাচনে মেয়র পদে তিন, কাউন্সিলর পদে ৩৮ এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী ভোটে নেমেছেন। এঁদের মধ্যে শুধু ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ফরহাদ সরকারের বিরুদ্ধে ২০০৬ সালে চাঁদপুর অতিরিক্ত জেলা জজের আদালতে একটি মামলা  বিচারাধীন আছে। আর ৩ নম্বর ওয়ার্ডের প্রার্থী আবুল বাসারের বিরুদ্ধে ২০১২ সালে ঢাকা নৌ-আদালতে হওয়া মামলাটি এখন বিচারাধীন।