৫১০০ চা-শ্রমিক রেশন পেলেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হবিগঞ্জের মাধবপুর উপজেলার পাঁচটি চা-বাগানের পাঁচ হাজার ১০০ শ্রমিককে গতকাল মঙ্গলবার রেশন দেওয়া হয়েছে। সুবিধাবঞ্চিত চা-শ্রমিকদের ত্রাণ ও পুনর্বাসন পাইলট প্রকল্পের আওতায় তাঁদের এ রেশন দেওয়া হয়। উপজেলার সুরমা, তেলিয়াপাড়া, নয়াপাড়া, বৈকুণ্ঠপুর ও জগদীশপুর চা-বাগানের পাঁচ হাজার ১০০ শ্রমিককে এ প্রকল্পের আওতায় আনা হয়েছে। প্রতিটি পরিবারের জন্য বিনা মূল্যে ২০ কেজি চাল, দুই কেজি ডাল, দুই লিটার তেল, ১০ কেজি আলু, দুই কেজি লবণ ও দুই কেজি চিনি দেওয়া হয়।সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক সিতাংশু সেন গতকাল মঙ্গলবার দুপুরে সুরমা চা-বাগানের বাংলো প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন।