৫১৭ ব্যাগ রক্ত সংগ্রহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাউজান উপজেলা সদরে জাতীয় শোক দিবস উপলক্ষে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এর তত্ত্বাবধানে ছিল সন্ধানীর চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিট। কর্মসূচিতে ৫১৭ জন রক্তদান করেন। গত বৃহস্পতিবার আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর স্থানীয় উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন স্থানীয় সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী। তিনি রক্ত দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন। সন্ধানীর চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিটের প্রচার ও প্রকাশনা সম্পাদক পরীক্ষিত দত্ত জানান, এই কর্মসূচি থেকে ৫১৭ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়। যা এ পর্যন্ত সর্বোচ্চ।