৫২ জনকে সহায়তা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাভারে ভবনধসের ঘটনায় ক্ষতিগ্রস্ত ৫২ জনকে সহায়তা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রায় সাড়ে পাঁচ লাখ টাকার ৩১টি সেলাই মেশিন, ১৩টি রিকশা, দুটি ভ্যানসহ নগদ অর্থ দেন। গতকাল বুধবার অনুষদের সম্মেলন কক্ষে আয়োজিত ‘মানবতার সেবায় ঢাকা বিশ্ববিদ্যালয়’ শিরোনামে এক অনুষ্ঠানের মাধ্যমে এ সহায়তা দেওয়া হয়। অনুষদের ডিন শিবলী রুবাইতুল ইসলামের সভাপতিত্বে এতে বিশ্ববিদ্যালযের সহ-উপাচার্য (প্রশাসন) সহিদ আকতার হুসাইন এবং কোষাধ্যক্ষ মো. কামাল উদ্দীন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।