৫২ বছর ধরে ভুল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৫২ বছর ধরে নামের ক্রমানুসারে অনুষদগুলোর অবস্থান নির্ধারণে ভুল করে আসছে প্রশাসন। গতকাল শুক্রবার কৃষি অনুষদ ছাত্র সমিতি আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বিশ্ববিদ্যালয় আইনের ১৩ নম্বর পৃষ্ঠার ৪ (১) অনুচ্ছেদে কৃষি, পশুপালন, ভেটেরিনারি, কৃষি প্রকৌশল ও কারিগরি, কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান এবং মাৎস্যবিজ্ঞান অনুষদের নাম ক্রমানুসারে উল্লেখ করা হয়েছে। কিন্তু আইন উপেক্ষা করে প্রথম স্থানে রাখা হয়েছে ভেটেরিনারি অনুষদকে।