৫২ বছর পার করল ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেক কেটে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক l ছবি: প্রথম আলো
কেক কেটে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক l ছবি: প্রথম আলো

‘তুমি আর ভবিষ্যৎ যাচ্ছ, হাত ধরে পরস্পর’ স্লোগান নিয়ে গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ তাদের চলচ্চিত্র আন্দোলনের ৫২ বছর পালন করল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আয়োজিত এই অনুষ্ঠানটি সংসদের সাবেক ও বর্তমান কর্মীদের মিলনমেলায় পরিণত হয়।
প্রধান অতিথি হিসেবে সকালে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। তিনি বলেন, চলচ্চিত্র সংসদ শুধু সুস্থ চলচ্চিত্র দর্শকই তৈরি করছে না, বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
উদ্বোধনী অনুষ্ঠানের পর ছিল আলোচনা, স্মৃতিচারণাসহ দিনব্যাপী নানা আয়োজন। ‘সুস্থ চলচ্চিত্র, সুস্থ দর্শক’ এই স্লোগানে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে এই দীর্ঘসময় ধরে বাংলাদেশে চলচ্চিত্র আন্দোলনকে বেগবান করেছে সংগঠনটি।