৫২ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় অভিযান চালিয়ে ৫২ লাখ টাকার শাড়ি উদ্ধার ও একটি মিনি ট্রাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার সকালে উপজেলার জয়নগর সাহেব বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
বিজিবি সূত্রে জানা যায়, এক সংবাদের ভিত্তিতে উপজেলার সীমান্তবর্তী দেবপুর সীমান্ত ফাঁড়ির নায়েক বাদল কান্তির নেতৃত্বে একটি টহল দল অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানকারীরা শাড়িসহ ট্রাক ফেলে পালিয়ে যায়। পরে ৮৫৩টি ভারতীয় শাড়ি উদ্ধার ও মিনি ট্রাকটি জব্দ করা হয়। উদ্ধার করা শাড়ি ফেনী শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে।
উদ্ধার করা এসব শাড়ির বাজারমূল্য প্রায় ৫২ লাখ ৬৫ হাজার টাকা বলে জানিয়েছেন ফেনী ৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সহিদুর রহমান।