৫২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের তেবাড়িয়া হাটের ৫২টি অবৈধ স্থাপনা গতকাল বৃহস্পতিবার উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ নায়িরুজ্জামানের নেতৃত্বে সদর থানার পুলিশ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। ভ্রাম্যমাণ আদালতের সংশ্লিষ্ট সূত্র জানায়, নাটোর শহরসংলগ্ন তেবাড়িয়া এলাকার গরুর হাটে কিছু ব্যবসায়ী অবৈধ স্থায়ী অবকাঠামো নির্মাণ করে জমি দখল করে রেখেছিলেন।