৫২টি নষ্ট পাখার ২২টি চালু হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ নগরের খানপুরে অবস্থিত ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের নষ্ট ৫২টি বৈদ্যুতিক পাখার মধ্যে ১২টি মেরামত করে চালু করা হয়েছে। এ ছাড়া ১০টি পাখা খুলে নতুন পাখা লাগানো হয়েছে। গতকাল মঙ্গলবার ওই ২২টি পাখা লাগানো হয়।
বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের চিকিৎসা তত্ত্বাবধায়ক শফিউল আজম জানান, নষ্ট বাকি ৩০টি পাখাও সচল করার প্রক্রিয়া চলছে।
হাসপাতালের নষ্ট ৫২টি পাখা নিয়ে ৯ এপ্রিল প্রথম আলোর বিশাল বাংলায় ছবিসহ সংবাদ ছাপা হয়।